আন্তর্জাতিক

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি শীর্ষ রিপাবলিকান সিনেটরের

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি শীর্ষ রিপাবলিকান সিনেটরের
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি শীর্ষ রিপাবলিকান সিনেটরের
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন মার্কিন রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। বৃহস্পতিবার শীর্ষ মার্কিন সিনেটর মিচ ম্যাককনেল এমন প্রতিশ্রুতি দেন। মিচ ম্যাককনেল বলেন, আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে যেই জিতুক, ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবেই নতুন সরকারের সূচনা হবে। যদিও এর আগে মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ট্রাম্প বলেন, আমাদের দেখতে হবে কী ঘটে । এ সময় তিনি পোস্টাল ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করেন। যদিও মার্কিন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছে যে এটি নিরাপদ। করোনা বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই এ বছর আগের চেয়ে বেশি মার্কিন জনগণ পোস্টাল ভোট দেবে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভোটের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছেন। এদিকে মার্কিন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর না করলে ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে অপসারণ করতে পারে মার্কিন সেনাবাহিনী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ