আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১৩

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১৩
পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১৩

পাকিস্তানে যাত্রীবাহী একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো নয় জন।

জানা গেছে, বাসটি পাকিস্তানের হায়দরাবাদ থেকে করাচি যাচ্ছিল। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই বিপত্তি ঘটে। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার কবলে পড়লে বাসটিতে আগুন ধরে যায় বলে ধারণা করছে পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে ছুটছিল বাসটি । বেশি গতি থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন । পরে বাসটি উলটে যায় কিন্তু তার আগেই বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। বাস উলটে যাওয়ায় কারণে সকলে বেরিয়ে আসতে পারেননি। আগুনে পুড়ে, ধোঁয়ায় অসুস্থ হয়ে কমপক্ষে ১৩ জন মারা গিয়েছেন।

পাকিস্তান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হায়দরাবাদ থেকে করাচি যাওয়ার সময় নুরিয়াবাদের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনার সময় বাসটিতে ২২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৩ জনই মারা গিয়েছেন।

পাকিস্তান পুলিশের অতিরিক্ত আইজি আফতাব পাঠান জানান, বাসটি উলটে যাওয়ার কারণে কারণে অনেকেই বেরিয়ে আসতে পারেননি। স্থানীয়দের তত্‍‌পরতায় কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু, যে নয় জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে পাঁচ জনের অবস্থাই গুরুতর। আহতদের অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চলতি বছরের শুরুতেই পাকিস্তানের নিউ করাচিতে একটি চলন্ত ভ্যানে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন পুড়ে মারা যান। এর মধ্যে চার জনই শিশু। অগ্নিদগ্ধ হন ওই ভ্যানের যাত্রী আরও পাঁচ জন।

গত বছর ডিসেম্বরে পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাসে এমনই একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫ জন মারা যান। একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরেই বাসটিতে আগুন ধরে গিয়েছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীরা সকলে নেমে আসার সুযোগ পাননি। হিন্দুস্তান টাইমস। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ