দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার রাতে ঘটেছে এই সংঘর্ষ। দু’পক্ষের সংঘর্ষ শুরু হয় বিকেল নাগাদ। বিচ্ছিন্নতাবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ভারতীয় বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় বিচ্ছিন্নতাবাদীরা সেনাদের ওপর গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে ২ বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়।
খবরে আরো বলা হয়েছে, অপারেশন এখনও চলছে। দেশটির কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী এক সঙ্গে চালাচ্ছে এই জঙ্গি বিরোধী অভিযান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: