আন্তর্জাতিক

ইরাকে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরাকে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইরাকে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরাকে নিজেদের দূতাবাসের ওপর রকেট হামলা ঠেকাতে না পারলে দূতাবাস বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে এক টেলিফোনালাপে এই হুঁশিয়ারি দিয়েছেন।

দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। ইরাকে নিজেদের দূতাবাসে এই হামলার জন্য ইরানকে দোষারোপ করা হয়েছে। খবর পার্স টুডে'র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানসমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমাদের দূতাবাসে রকেট হামলা চালাচ্ছে। এটা শুধু আমাদের জন্যই নয়, ইরাক সরকারের জন্যও বিপেদর কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অন্যান্য দেশের দূতাবাসগুলো হুমকির মুখে রয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ যে কোনো দেশের দূতাবাসের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ইরাকে নিজেদের দূতাবাস অফিসেও হামলার নিন্দা জানিয়ে এ ধরনের হামলা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন।

ইরাকের রাজধানী বাগদাদে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। রয়েছে যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ অফিসও। এসব দূতাবাস ও অফিসে মাঝে মাঝেই রকেট হামলা চালানো হয়। বিভিন্ন গোষ্ঠী দাবি করে আসছে, তারা ইরাকের অভ্যন্তরীণ প্রশ্নে যুক্তরাষ্ট্রের হস্তেক্ষেপ বন্ধ ও ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহারে বাধ্য করতে এসব হামলা চালাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ