আন্তর্জাতিক

জি-২০ সামিটও হবে ভার্চুয়ালি

জি-২০ সামিটও হবে ভার্চুয়ালি
জি-২০ সামিটও হবে ভার্চুয়ালি

রিয়াদে বৈঠকে বসার কথা ছিল জি-২০ নেতাদের। কিন্তু কোভিড প্যানডেমিকের কারণে আরো অনেক বৈঠকের মতো সেই বৈঠকও বাতিল হয়েছিল। রবিবার স্থির হয়েছে, সৌদি আরবই জি-২০ বৈঠকের আয়োজন করবে, তবে ভার্চুয়ালি। খবর ডয়চেভেলে

আগামী ২১ ও ২২ নভেম্বর জি-২০ বৈঠক হবে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ভার্চুয়াল সেই সভার চেয়ারপার্সন হবেন সৌদি আরবের রাজা। ঠিক হয়েছে, প্যানডেমিক সময়ে সাধারণ মানুষের স্বাস্থ্য এবং দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হবে বৈঠকে। রেসোলিউশন বা প্রস্তাবও নেওয়া হবে ঐ দুটি বিষয় মাথায় রেখেই। এর আগে ঠিক ছিল গুরুত্বপূর্ণ জি-২০ সামিট রিয়াদে হবে। সৌদি আরব হোস্ট কান্ট্রি হিসেবে সব আয়োজনের দায়িত্ব নেবে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পরে জি-২০ দেশগুলো বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যেই তারা প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে করোনার সঙ্গে লড়াইয়ের জন্য। বিভিন্ন দেশের ভ্যাকসিন পরীক্ষাতেও অনুদান দিয়েছে জি-২০ দেশগুলো।

তবে সূত্র জানাচ্ছে, গত ছয় মাসে যেভাবে প্রায় প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থা ধসে পড়েছে, তা নিয়ে চিন্তিত জি-২০ দেশগুলো। কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যায়, তা নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে। এ দিকে ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ চলে এসেছে বলে অনেকেই মনে করছেন। নতুন করে সংক্রমণ বাড়ছে। শীতে সমস্যা আরো বাড়বে বলে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন। এই পরিস্থিতিতে এখনই সবকিছু স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না দেশগুলো। সে কারণেই প্যানডেমিকের সঙ্গে মানিয়ে নিয়ে কীভাবে অর্থনীতির উন্নতি করা যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে। জি-২০ সামিটে সে বিষয়ে দীর্ঘ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ