আন্তর্জাতিক

ভারতে সব কার্যক্রম স্থগিত করল অ্যামনেস্টি

ভারতে সব কার্যক্রম স্থগিত করল অ্যামনেস্টি
ভারতে সব কার্যক্রম স্থগিত করল অ্যামনেস্টি

সরকারি প্রতিশোধের মুখে ভারতে নিজের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হওয়ার কথা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটির অভিযোগ, তাদের বিরুদ্ধে সরকার নিপীড়নে মেতে উঠেছে।

অ্যামনেস্টির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কর্মীদের ছাঁটাই, সব প্রচার ও গবেষণা কর্মকাণ্ড বন্ধ করতে বাধ্য করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংস্থাটির গবেষণা, অ্যাডভোকেসি ও নীতিবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রজত খোসলা বলেন, ভারতে আমরা এক নরিজবিহীন পরিস্থিতির মুখোমুখি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিকল্পিতভাবে সরকার অব্যাহত আক্রমণ, হয়রানি ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে ভারত সরকার।

এ সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব জুলি ভেরার বলেন, ভারত সরকারের এ ভয়ঙ্কর ও লজ্জাজনক পদক্ষেপের ফলে সেখানে মানবাধিকার বিষয়ক আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপাতত থমকে গেছে।

‘তবে ভারতে মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের অঙ্গীকার এবং সম্পৃক্ততার অবসান তাতে হয়নি। সামনের দিনগুলোতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কীভাবে ভারতের মানবাধিকার আন্দোলনে ভূমিকা রাখতে পারে, তা আমরা খুঁজে বের করব।’

এনডিটিভি এক প্রতিবেদনে লিখেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতের ফরেইন কন্ট্রিবিউশন অ্যাক্টের আওতায় নিবন্ধন নেয়নি- এই যুক্তিতে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভারতে কোনো এনজিওর বিদেশি তহবিল নিতে গেলে ওই আইনে নিবন্ধিত হতে হয়।

তবে অ্যামনেস্টি দাবি করেছে, ভারতীয় ও আন্তর্জাতিক সব নিয়ম মেনেই তারা সেখানে কাজ করে আসছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ