আন্তর্জাতিক

ভারতে গণধর্ষণে আরও এক দলিত তরুণীর মৃত্যু

ভারতে গণধর্ষণে আরও এক দলিত তরুণীর মৃত্যু
ভারতে গণধর্ষণে আরও এক দলিত তরুণীর মৃত্যু

হাথরসের পর গণধর্ষণের জেরে আরও এক দলিত নারীর মৃত্যুর ঘটনা ঘটলো ভারতের উত্তরপ্রদেশে। এই ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানান, উত্তর প্রদেশের বলরামপুরের ২২ বছর বয়সী ওই তরুণী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তরুণীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার কাজ থেকে আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুজির পরেও সন্ধান মেলেনি তার। ধর্ষণের পর অজ্ঞান অবস্থাতেই তাকে রিক্সায় তুলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তার মৃত্যু হয়। ওই নারীর পা ও স্পাইনাল কর্ড ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন তার স্বজনেরা।

ওই তরুণীর মায়ের অভিযোগ, মেয়েটিকে ধর্ষণের আগে কোনও ইঞ্জেকশন দেওয়া হয়েছিল।

এদিকে ভারতজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে হাথরস নামের আরেক দলিত তরুণীর মৃত্যু । জানা গেছে, গণধর্ষণের শিকার ওই তরুণীর মরদেহ পরিবারকে না দিয়ে রাতারাতি সৎকার করে পুলিশ। উচ্চবর্ণের চার ব্যক্তির বিরুদ্ধে হাথরসকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে উত্তর প্রদেশের আদিত্যনাথ সরকার হাথরসের পরিবারের জন্য পঁচিশ লাখ রুপি অনুদান ঘোষণা করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ