আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যানুষ্ঠানে হামলা, ৭ জন গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যানুষ্ঠানে হামলা, ৭ জন গুলিবিদ্ধ
যুক্তরাষ্ট্রে শেষকৃত্যানুষ্ঠানে হামলা, ৭ জন গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রে উইসকনসিন অঙ্গরাজ্যে এক শেষকৃত্যানুষ্ঠানে বন্দুক হামলায় ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজ্যটির মিলওয়াকি শহরে এ ঘটনাটি ঘটে। নিউ ইয়র্ক টাইমস এমন একটি খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়, শেষকৃত্যানুষ্ঠানটিতে জড়ো হন শতাধিক মানুষ। স্থানীয় সময় আনুমানিক দুপুর একটার দিকে সেখানে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে গুলি চালায় অজ্ঞাত হামলাকারী। এতে বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় বিস্তারিত জানিয়েছেন মিলওয়াকির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মিশেল বরনসন। তিনি সংবাদ সম্মেলন করে জানান, অস্ত্রধারী হামলা চালিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে। আহত ৭ জনের সবাই ২৪ থেকে ৪৮ বছর বয়সী। তাদের সবাইকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক বলছেন, আহতদের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে।

হামলায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযানে চালানোর পাশাপাশি তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ