আন্তর্জাতিক

উপদেষ্টার করোনা, কোয়ারেন্টিনে ট্রাম্প ও মেলানিয়া

উপদেষ্টার করোনা, কোয়ারেন্টিনে ট্রাম্প ও মেলানিয়া
উপদেষ্টার করোনা, কোয়ারেন্টিনে ট্রাম্প ও মেলানিয়া

ঘনিষ্ঠ উপদেষ্টার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসায় কোয়ারেন্টিনে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। এক টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তারা দুজনেই (ট্রাম্প-মেলানিয়া) কোভিড-১৯ পরীক্ষার নমুনা দিয়েছেন। এখন ফলের অপেক্ষায় আছেন। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন হোপ হিকস। তার করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে।

বিবিসি জানায়, আসন্ন মার্কিন নির্বাচন সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ারফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস। হিকসের করোনা ধরা পড়ার তথ্য নিশ্চিত করে ফক্স নিউজকে ট্রাম্প বৃহস্পতিবার বলেন, আমার কাছে এই মাত্র খবর এলো সে (হিকস) কোভিড-১৯ পজিটিভ। তার নমুনার ফল পজিটিভ এসেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, উপদেষ্টা হিকসের সংস্পর্শে আসায় ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষা করা হয়েছে। রেজাল্টের অপেক্ষায় আছেন তারা।

উপদেষ্টার করোনা পজিটিভ হওয়ার খবরে ট্রাম্প ও মেলানিয়া কোয়ারেন্টিনে চলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। টুইটারে ট্রাম্প লিখেছেন– ‘সে (হিকস) খুবই পরিশ্রমী। কাজের ব্যাপারে খুবই সচেতন। স্বাস্থ্যবিধি মেনেই কাজ করতেন। সে মাস্ক পরেই কাজ করত, বহু মাস্ক পরেছে। তবু তার করোনা পজিটিভ ধরা পড়েছে। আমরা একসঙ্গে বহু সময় কাটিয়েছি। তাই আমি ও ফার্স্টলেডিও করোনা টেস্ট করিয়েছি।’

ট্রাম্প আরও লেখেন– ‘আমরা কোয়ারেন্টিনে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছি।’

জানা গেছে, ট্রাম্পের করোনা টেস্টের ফল আজ শুক্রবার পাওয়া যাবে।

এদিকে ট্রাম্প কোয়ারেন্টিনে চলে যাওয়ায় ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেট বা প্রার্থীদের মধ্যকার বিতর্ক চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমনকি চূড়ান্ত সময়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারও বাধাগ্রস্ত হলো। কতদিন আইসোলেশনে থাকবেন সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। তিনি গত কয়েক দিন ধরে নিয়মিতই করোনা পরীক্ষা করাচ্ছিলেন। কিন্তু কোনো রিপোর্টেও তার করোনা ধরা পড়েনি।

কোয়ারেন্টিনে চলে যাওয়ায় ট্রাম্পের শুক্রবারের ফ্লোরিডায় নির্বাচনী ক্যাম্পেইন অনিশ্চয়তার মুখে পড়ল। এ বিষয়ে কিছু সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে রিপাবলিকান শিবির থেকে। ট্রাম্পের করোনা ধরা পড়লে তাকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র করোনার সম্ভাবনা দেখা দিলেই লোকজনকে ১৪ দিন বাসায় থাকার পরামর্শ দিয়ে আসছে।

বিবিসি জানায়, আসন্ন মার্কিন নির্বাচন সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ারফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস।

ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের মধ্যে নির্ধারিত তিনটি বিতর্কের প্রথমটি অনুষ্ঠিত হয় এদিন। এমনকি বুধবারে হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়তেও ট্রাম্পের সঙ্গী ছিলেন ৩১ বছর বয়সী হিকস। ট্রাম্পের খুব ঘনিষ্ঠজনদের মধ্যে এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হলেন।

মঙ্গলবারে ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে চড়ার সময় মুখে মাস্ক ছিল না হিকসের। সেই সময়ের তোলা ছবিতেই বিষয়টি স্পষ্ট হয়।

একদিন পর মিনেসোটায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি নির্বাচনী সমাবেশও অংশ নেন তিনি।

এসব সফরে ট্রাম্পকেও মাস্ক পরতে দেখা যায়নি। করোনার শুরু থেকেই তার মাস্ক না পরা নিয়ে বিতর্ক আছে। এ ছাড়া সরকারি ব্যস্ততার সময় উপদেষ্টা ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তাকে সামাজিক দূরত্বও মানতে দেখা যায় না।

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, হিকসের করোনা উপসর্গ দেখা দিয়েছিল এবং এয়ারফোর্স ওয়ানে মিনেসোটা থেকে ফিরেই তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানাতে চাননি হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিরে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ