আন্তর্জাতিক

লাইভে থাকা চীনা ভিডিও নির্মাতাকে পুড়িয়ে হত্যা, দেশজুড়ে ক্ষোভ

লাইভে থাকা চীনা ভিডিও নির্মাতাকে পুড়িয়ে হত্যা, দেশজুড়ে ক্ষোভ
লাইভে থাকা চীনা ভিডিও নির্মাতাকে পুড়িয়ে হত্যা, দেশজুড়ে ক্ষোভ

চীনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে থাকা অবস্থায় সাবেক স্বামীর দেওয়া আগুনে পুড়ে এক ভিডিও নির্মাতার মৃত্যু হয়েছে।

সিচুয়ান প্রদেশের এ ঘটনায় নিহত লামুর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল বলে বিবিসির প্রতিবেদেন বলা হয়েছে।

টিকটকের চীনা ভার্সন ডুইনে ভিডিও বানাতেন ৩০ বছর বয়সী এই নারী। দগ্ধ হওয়ার পর দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি মারা যান।

লামুর মৃত্যু নিয়ে দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

ভিডিও বানিয়ে তারকাখ্যাতি পাওয়া লামুর ডুইন অ্যাকাউন্টে অসংখ্য ফলোয়ার রয়েছে। আনন্দমূলক ও গ্রামীণ জীবন নিয়ে পোস্ট দিয়ে দর্শকদের মন জয় করেন তিনি। ক্যামেরায় মেকাপ বিহীন উপস্থিতির জন্য প্রশংসিত হন এই তারকা।

বেইজিং ইয়োথ ডেইলি জানায়, গত ১৪ সেপ্টেম্বর লামু লাইভ শুরুর পর তার ফোনের স্ক্রিন কালো হয়ে ওঠে। তার স্বামী দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।

জিনচুয়ান কাউন্টির পাবলিক সিকিউরিটি ব্যুরোর এক বিবৃবিতে বলা হয়, দগ্ধ হওয়ার পর লামুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিচুয়ানের হাসপাতালে। ৩০ সেপ্টেম্বর তার মৃত্যু হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ