আন্তর্জাতিক

জাপানে সবাই বিনামূল্যে পাবেন করোনার ভ্যাকসিন

জাপানে সবাই বিনামূল্যে পাবেন করোনার ভ্যাকসিন
জাপানে সবাই বিনামূল্যে পাবেন করোনার ভ্যাকসিন

জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা দেশবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছেন। শুধু জাপানিরা নন, দেশটিতে অবস্থানকারী বিদেশিরাও পাবেন বিনামূল্যের এ ভ্যাকসিন।

ভ্যাকসিন আগে পাওয়ার প্রতিযোগিতায় উন্নত দেশগুলোর মধ্যে জাপানও রয়েছে। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সুগা গত ১৬ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। খবর জাপান টাইমসের।

প্রথম দিনই তিনি জানান, জাপানের জনগণের কল্যাণে যা করার সবই করবেন। জাপানে বসবাসরত সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সুগা প্রশাসন।

২ অক্টোবর জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা প্যানেল তা অনুমোদন করেছে। এ জন্য জাপান সরকারের ব্যয় হবে ৬৭১.৪ বিলিয়ন ইয়েন বা প্রায় ৬.৪ বিলিয়ন ডলার।

প্রায় ১২ কোটি ৪০ লাখ জনসংখ্যার এ দেশটিতে এখন পর্যন্ত ৮৪ হাজার ২১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৭ হাজার ২১৯ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন এবং এক হাজার ৫৭৮ জন মৃত্যুবরণ করেছেন।

সংক্রমণ রোধে দেশের সব নাগরিককেই প্রথম ডোজ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২১ সালের জুন নাগাদ যাতে দেশবাসীকে ভ্যাকসিন দেয়া যায় এ জন্য যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও যুক্তরাষ্ট্রের ফাইজার এবং মডেরনার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জাপান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ