আন্তর্জাতিক

চমকে দিয়ে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ট্রাম্প

চমকে দিয়ে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ট্রাম্প
চমকে দিয়ে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ট্রাম্প
করোনাভাইরাস আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন। ওয়াশিংটনের ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তিন রাত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে ফেরেন তিনি। খবর বিবিসির হোয়াইট হাউসে ফিরে বেলকনিতে মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। যেখানে সাম্প্রতিক সময়ে কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এক টুইটে ট্রাম্প বলেন, ‌‌সত্যিই ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না, এটি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। করোনায় আক্রান্ত হওয়ার এক দিন পর গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন ট্রাম্প। সমর্থকদের চমক দিতে রোববার হঠাৎ করে কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে বের হন ট্রাম্প। এ নিয়ে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এখন পর্যন্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকেনানিসহ ট্রাম্পের কাছের অন্তত ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ