আন্তর্জাতিক

ফ্লয়েড হত্যা: ১০ লাখ ডলারে মূল অভিযুক্ত পুলিশের জামিন

ফ্লয়েড হত্যা: ১০ লাখ ডলারে মূল অভিযুক্ত পুলিশের জামিন
ফ্লয়েড হত্যা: ১০ লাখ ডলারে মূল অভিযুক্ত পুলিশের জামিন

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার দায়ে মূল অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আদালতের রেকর্ড অনুযায়ী, জামিনের জন্য ১০ লাখ ডলারের বন্ড দিয়েছেন চাওভিন। স্থানীয় সময় বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক ফ্লয়েড হত্যার দায়ে ইতোমধ্যে বরখাস্ত হয়েছেন চাওভিনসহ আরো তিন মার্কিন পুলিশ কর্মকর্তা। ফ্লয়েড হত্যায় ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত চারজনই এখন জামিনে রয়েছেন। আগামী মার্চে ফ্লয়েড হত্যা মামলায় আবারো বিচারের মুখোমুখি হবেন জামিনে থাকা এই চারজন।

গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না।পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে পুরো দেশজুড়ে। প্রতিবাদ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বাইরেও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ