আন্তর্জাতিক

চীন সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে ভারত

চীন সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে ভারত
চীন সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে ভারত

চীন সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) কাছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘শৌর্য’ মোতায়েন করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

চলতি মাসেই ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য মিলেছে। তবে শেষ পর্যন্ত কোথায় ‘শৌর্য’ মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা পরিষদ। হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

‘শৌর্য’ ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। তার পাল্লা ৭০০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও দ্রুতগামী।

সংবাদপত্রটি জানিয়েছে, ইতিমধ্যেই এলএসি বরাবর সীমিত সংখ্যক ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। যার পাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত। তবে ওই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে কম গতিতে ছোটে, অর্থাৎ সাবসনিক। তাই এবার সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনেও অনুমোদন দেওয়া হলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ