আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হওয়া ঈশ্বরের আশীর্বাদ: ট্রাম্প

করোনায় আক্রান্ত হওয়া ঈশ্বরের আশীর্বাদ: ট্রাম্প
করোনায় আক্রান্ত হওয়া ঈশ্বরের আশীর্বাদ: ট্রাম্প

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াটা ঈশ্বরের আশীর্বাদ ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর স্থানীয় সময় বুধবার একটি ভিডিও বার্তায় এই মন্তব্য করেন ট্রাম্প।

ওই ভিডিও বার্তায় ট্রাম্প আবারো তার নির্বাচনী প্রচারণা শুরু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং তিনি যে সুস্থ আছেন সেটি নিয়েও কথা বলেন। তবে এটি এখনো স্পষ্ট হওয়া যায়নি যে এখনো করোনায় আক্রান্ত কিনা ট্রাম্প। ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমার মনে হয় যেটায় আমি আক্রান্ত হয়েছি সেটা ছিল ঈশ্বরের আশীর্বাদ।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে অফিস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের চিকিৎসক সিন কনলে জানিয়েছেন যে ট্রাম্পের গত ২৪ ঘণ্টা ধরে কোনো করোনার উপসর্গ নেই এবং চারদিনের বেশি সময় ধরে তার জ্বর নেই।

মার্কিন স্থানীয় সময় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাম্প নিজেই টুইট বার্তায় সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর অবস্থার অবনতি হলে স্থানীয় সময় শুক্রবার ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ইতোমধ্যে হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ