আন্তর্জাতিক

আসামের সব মাদ্রাসা চূড়ান্তভাবে বন্ধ করছে বিজেপি

আসামের সব মাদ্রাসা চূড়ান্তভাবে বন্ধ করছে বিজেপি
আসামের সব মাদ্রাসা চূড়ান্তভাবে বন্ধ করছে বিজেপি

ভারতের আসামে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিজেপিশাসিত সরকার। অপর দিকে ক্ষমতায় এলে এ সিদ্ধান্ত বাতিল করে সব মাদ্রাসা চালু করার ঘোষণা দিয়েছেন রাজ্যে কংগ্রেসের বড় শরীক অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)।

বুধবার (৭ অক্টোবর) রাজ্যের মধ্য শিক্ষা বিভাগের উপসচিব এস এন দাস মধ্য শিক্ষা বিভাগের ডিরেক্টরের কাছে চিঠি দিয়ে বন্ধের সিদ্ধান্তের কথা জানান। আসামের শিক্ষা মন্ত্রণালয় সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ১৪৮ জন চুক্তিভিত্তিক মাদ্রাসা শিক্ষককে মধ্য শিক্ষার অধীনস্থ সাধারণ স্কুলগুলোতে বদলি করা হবে।

আসামের শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা ড. হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, রাজ্যের সরকারি মাদ্রাসাগুলো বন্ধ হবেই। তার মতে ‘রাজ্য বিধানসভাতেও বিষয়টি তোলা হয়েছে। সরকারের অবস্থান স্পষ্ট, সরকারি খরচে ধর্মীয় শিক্ষা নয়। ব্যক্তিগত খরচে মাদ্রাসা চলতেই পারে, এটা সরকারের দেখার বিষয় হতে পারে না। কিন্তু ধর্মগ্রন্থের পাঠ নেওয়া হবে সরকারের টাকায়, এই পরম্পরা আমরা বন্ধ করবই।’

আগামী নভেম্বরে ওই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। যদিও আগেভাগেই এব্যাপারে মধ্য শিক্ষা বিভাগের তৎপরতা শুরু হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ