শান্তি আলোচনার জন্য আর্মেনিয়া ও আজারবাইজানকে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে এ নিয়ে মস্কো সফরের আমন্ত্রণও জানান তিনি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজারবাইজান ও জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ না দেখা দেয়ার পর পুতিন এমন আমন্ত্রণ জানালেন।
আমন্ত্রণ জানিয়ে পুতিন বলেন, মানবিক কারণে নাগোরনো-কারাবাখে যুদ্ধ বন্ধ করা উচিত। ৯ অক্টোবর মস্কো সফরে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
ক্রেমলিনের বিবৃতিতে পুতিন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট মরদেহ এবং বন্দিবিনিময়সহ বিভিন্ন মানবিক কারণে নাগোরনো-কারাবাখে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: