আন্তর্জাতিক

এবার পাকিস্তানেও নিষিদ্ধ হলো টিকটক

এবার পাকিস্তানেও নিষিদ্ধ হলো টিকটক
এবার পাকিস্তানেও নিষিদ্ধ হলো টিকটক

ভারতের পর এবার পাকিস্তানেও নিষিদ্ধ করা হলো জনপ্রিয় চীনা ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক। আজ শুক্রবার দেশটির টেলিকমিউনিকেশন অথরিটি 'অনৈতিক এবং অশ্লীল' কন্টেন্টের অভিযোগ তুলে নিষিদ্ধ করে দেয় অ্যাপটি।

পাকিস্তান টুডে এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি এক বিবৃতিতে বলা হয়, কিছু দিন ধরেই নানাবিধ অশ্লীল এবং অনৈতিক ভিডিও প্রকাশ করায় টিকটকের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। কয়েক মাস আগেই জনপ্রিয় এই ভিডিও মেকিং এবং শেয়ারিং প্ল্যাটফর্মকে ওয়ার্নিং দিয়ে ফাইনাল নোটিশ পাঠিয়েছিল পাকিস্তান।

বিবৃতিতে আরো জানানো হয়, টিকটককে সেই নোটিশ পাঠানোর পর 'যথেষ্ট সময়' দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বেশ কিছু কন্টেন্ট তুলে নিয়ে, পাকিস্তানে কন্টেন্ট সংক্রান্ত নতুন নিয়ম করার অনুরোধও জানিয়েছিল পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি। কিন্তু টিকটক সেই নিয়মাবলীর কিছুই পালন করেনি। টিকটক বন্ধ করতে বাধ্য হয় ইমরান খানের সরকার।

উল্লেখ্য, সীমান্তে সংঘাতের পরই নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের শঙ্কায় ভারত ৫৯টি চীনা অ্যাপ বন্ধ করে দেয়। যার মধ্যে সবার ওপরেই রয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ