আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া

যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া
যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া

অবশেষে রাশিয়ার মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। শনিবার দুপুর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে মস্কোয় শান্তি আলোচনায় বসে আজারবাইজান ও আর্মেনিয়া। বৈঠকে ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেন। খবর বিবিসির।

নাগরনো-কারাবাখ অঞ্চলটি নিয়ে গত ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এজন্য দু'দেশ পরস্পরকে দায়ী করেছে।

আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত, কিন্তু ১৯৯০’র দশক থেকে সেটি আর্মেনিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

নতুন করে জড়িয়ে পড়া দুই প্রতিবশীর সংঘর্ষে সেনা সদস্যসহ এ পর্যন্ত তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দেশ দুটির প্রতিবেশী ইরানও। একইসঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলেছে।

মস্কোতে শুক্রবার বিকাল ৩টা থেকে টানা তিন ঘণ্টা ওই শান্তি আলোচনা চলে। বৈঠকে দুই দেশ সময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বন্দি বিনিময় ও লাশ হস্তান্তরসহ এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য শনিবার আবারও আলোচনায় বসার কথা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ