আন্তর্জাতিক

১৫ অক্টোবরের ট্রাম্প-বাইডেন বিতর্ক বাতিল, নতুন তারিখ ঘোষণা

১৫ অক্টোবরের ট্রাম্প-বাইডেন বিতর্ক বাতিল, নতুন তারিখ ঘোষণা
১৫ অক্টোবরের ট্রাম্প-বাইডেন বিতর্ক বাতিল, নতুন তারিখ ঘোষণা

১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে চূড়ান্ত নির্বাচনী বিতর্ক বাতিল করা হয়েছে। নির্বাচনী বিতর্ক কমিশন (সিপিডি) বিতর্কের নতুন দিন-ক্ষণ ঘোষণা করেছে।

আল জাজিরা জানিয়েছে, অনলাইনে হওয়ার কথা ছিল বিতর্কটির। তবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তা না মেনে নেয়ায় শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২২ অক্টোবর নির্বাচনী বিতর্কের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে দুই পক্ষ মেনেও নিয়েছে।

নির্বাচনী বিতর্ক কমিশন (সিপিডি) জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর নির্বাচনী বিতর্ক হচ্ছে না। চূড়ান্ত নির্বাচনী বিতর্ক অক্টোবরের ২২ তারিখ আয়োজন করবে কর্তৃপক্ষ। সবার স্বাস্থ্য নিরাপত্তা জরুরি। বিষয়টি মাথায় নিয়ে কাজ করতে হবে।

কমিশন আরও জানায়, টেনেসির নাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে বসবে এই বিতর্ক। টেস্ট, মাস্ক ও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি স্বাস্থ্য প্রোটোকল মেনে নির্বাচনী বিতর্ক আয়োজন হবে। ট্রাম্প-বাইডেন দুজনে এতে অংশ নিতে রাজি হয়েছেন।

১৫ মিনিটের ছয়টি অংশে ভাগ করা হবে। প্রত্যেকটি অংশের বিষয় শিগগিরই জানিয়ে দিবেন মডারেটর ক্রিস্টেন ওয়াকার।

আগামী নভেম্বরে নতুন প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকানদের হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ডেমোক্রেডিটকের প্রার্থী জো বাইডেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ