আন্তর্জাতিক

ব্রাজিলে মৃত্যু বেড়ে দেড় লাখ ছুঁই ছুঁই

ব্রাজিলে মৃত্যু বেড়ে দেড় লাখ ছুঁই ছুঁই
ব্রাজিলে মৃত্যু বেড়ে দেড় লাখ ছুঁই ছুঁই

ব্রাজিলে উন্নতি নেই করোনা পরিস্থিতির। যেখানে গত একদিনেও ৬৫৮ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দেড় লাখ ছুঁতে চলেছে। আগের মতোই সংক্রমণ হার। যার শিকার ৫০ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ। অবস্থা অস্থিতিশীল এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৫১ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৫৭ হাজার ১৯০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬৫৮ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৬৯২ জনে ঠেকেছে।

অপরদিকে সুস্থতা লাভ করেছেন আরও ১৯ হাজার ৩১ জন ভুক্তভোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৪৪ লাখ ৩৩ হাজার ৫৯৫ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্য দিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির এখন প্রধানকেন্দ্রে পরিণত হয়েছে। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনারমতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ৮ লাখ ছাড়িয়ে গেছে।

এর মধ্যে কলম্বিয়ায় শনাক্ত ৮ লাখ ৯৪ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৯৫ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৩ হাজার ২২৫ জনের।

পেরুতে আক্রান্ত ৮ লাখ ৪৩ হাজার ৩৫৫ জন। যেখানে মৃতের সংখ্যা ৩৩ হাজার ১৫৮ জনে ঠেকেছে।

এছাড়া চিলিতে সংক্রমিত ৪ লাখ ৭৭ হাজার ৭৬৯ জন মানুষ। এর মধ্যে ১৩ হাজার ২২০ জনের প্রাণ কেড়েছে করোনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ