আন্তর্জাতিক

বৈরুতে ফের বিস্ফোরণ: নিহত ৪

বৈরুতে ফের বিস্ফোরণ: নিহত ৪
বৈরুতে ফের বিস্ফোরণ: নিহত ৪

আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে লেবাননের বৈরুতে। এতে অন্তত ৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশত। খবর সিনহুয়া, ডেইলি সাবাহ ও আল-জাজিরার।

চলতি বছরের আগস্টের ভয়াবহ ঘটনার ক্ষত না শুকাতেই ফের বিস্ফোরণের ঘটনা ঘটল বৈরুতে।

শুক্রবার বৈরুতের তারিক-আল-জিদে জেলায় একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনগুলোতে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের জন্য বড় মই ব্যবহার করছেন দমকল বাহিনীর কর্মীরা।

বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয় একজন নারী এক টুইট বার্তায় লেখেন, শব্দ আর ঘরের কাঁপুনিতে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যে গলিতে আমি থাকি, সেখানকার সবাই চিৎকার করছিল। আমার পুরোনো ঘটনা মনে পড়ছিল।

এর আগে গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারায় প্রায় দু'শ মানুষ এবং আহত হয় অন্তত সাড়ে ছয় হাজার। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ