আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই নাগরনো-কারাবাখে গোলাবর্ষণ

যুদ্ধবিরতির মধ্যেই নাগরনো-কারাবাখে গোলাবর্ষণ
যুদ্ধবিরতির মধ্যেই নাগরনো-কারাবাখে গোলাবর্ষণ

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নতুন করে গোলাবর্ষণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নাগোরনো-কারাবাখ অঞ্চলের রাজধানী স্টেপেনকোর্টে কয়েক দফা বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং আর্মেনিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নাগোরনো-কারাবাখ অঞ্চলে দুই সপ্তাহ যুদ্ধের পর মস্কোতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়া। এই যুদ্ধে ইতোমধ্যেই তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। গত ২৭ সেপ্টেম্বর এই অঞ্চলে নতুন আবারো যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইতোধ্যে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এর আগে ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালেও ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ