আন্তর্জাতিক

ভিয়েতনামে বন্যায় নিহত ১৮, ডুবে গেছে বহু ঘরবাড়ি

ভিয়েতনামে বন্যায় নিহত ১৮, ডুবে গেছে বহু ঘরবাড়ি
ভিয়েতনামে বন্যায় নিহত ১৮, ডুবে গেছে বহু ঘরবাড়ি

ভিয়েতনামে বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও ১২ জনের বেশি মানুষ। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ভিয়েতনামে বন্যার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

তারা বলছে, এসময় ঝড়ের কারণে সমুদ্রে মাছ ধরা নৌকা ডুবে গেছে। বহু ঘরবাড়ি ডুবে গেছে। আরও একটি ঝড়ের কারণে ফের ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে তারা।

ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত ছবিতে দেখা যায়, কুয়াং ত্রি এবং কুয়াং নামে বহু গ্রাম পানির নিচে ডুবে গেছে। এছাড়া রাজকীয় শহর হুয়ে এবং পর্যটকদের পছন্দের স্থান হোই আনও বন্যায় কবলিত হয়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শত শত ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। আর প্রায় ৪৬ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এদিকে বন্যা কবলিতদের উদ্ধারে সেনাবাহিনীকে অংশ নিতে দেখা যায়। সামরিক একটি হেলিকপ্টারে করে কুয়াং ত্রি প্রদেশে আটজন জেলেকে উদ্ধার করে তারা।

এদিকে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন জেলে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আরও তিনজন নিখোঁজ রয়েছে। জুন থেকে নভেম্বর পর্যন্ত ভিয়েতনামে বর্ষাকাল। এসময় দেশটিতে খারাপ আবহাওয়ার কারণে ভারী বৃষ্টিপাত হয়। এজন্য ঝুঁকির মধ্যে থাকে উপকূলীয় এলাকাগুলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ