আন্তর্জাতিক

ভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ৯

ভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ৯
ভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ৯

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে দুই মাসের শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় আরো দুইজন জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ এখনো উদ্ধার সম্ভব হয়নি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভারতের লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেন, দেয়াল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে ও ২ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে ২ মাসের এক শিশুও রয়েছে।

গত তিন দিন ধরে ভারতের অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে । গত ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় তেলেঙ্গানা রাজ্যে ইতিমধ্যে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। হায়দ্রাবাদ শহরের রাস্তাঘাট পুরোপুরি পানিতে ডুবে গিয়েছে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারনে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা এবং উড়িষ্যায় ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ