আন্তর্জাতিক

যুদ্ধে উল্লেখযোগ্য হতাহতের কথা স্বীকার করে নিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

যুদ্ধে উল্লেখযোগ্য হতাহতের কথা স্বীকার করে নিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী
যুদ্ধে উল্লেখযোগ্য হতাহতের কথা স্বীকার করে নিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে চলমান যুদ্ধে উল্লেখযোগ্য পরিমাণ আর্মেনীয় সেনা হতাহত হয়েছেন বলে স্বীকার করে নিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান। বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এমনটি জানান।

ভাষণে নিকোল পশিনিয়ান বলেন, আমাদের সবার বুঝতে হবে যে আমরা একটি কঠিন সময় পার করছি। আর্মেনিয়ার অসংখ্য সেনা হতাহত হয়েছেন।

তবে পাশিনইয়ান দাবি করেছেন যে আর্মেনিয়ার সেনাবাহিনী এখনও ঐ অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

এদিকে এই যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া এবং তুরস্কের পক্ষ থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালেও ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ