আন্তর্জাতিক

থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি

থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি
থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি

থাইল্যান্ডের ক্ষমতাসীন সরকার ও রাজতন্ত্রের অবসানের দাবিতে চলা বিক্ষোভ ঠেকাতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা থেকে এই জরুরি অবস্থা কার্যকর হয়।

থাইল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য জরুরি অবস্থা জারি করতে হয়েছে।

জানা গেছে, থাইল্যান্ডে জরুরি অবস্থাকালীন সময়ে বড়ো সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দেশের শান্তি শৃঙ্খলার অবনতি ঘটাবে এমন কোনো তথ্য গণমাধ্যমে প্রচার না করার জন্য থাই সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় যে পুলিশ থাইল্যান্ডের আন্দোলনের তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে,। তবে এ নিয়ে থাই পুলিশের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।

থাইল্যান্ডের দেশটির বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ন এবং দেশটির বর্তমান সরকারের বিরুদ্ধে গত তিন মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। শিক্ষার্থীদের নেতৃত্বে চলা এই আন্দোনে অংশ নিয়েছেন দেশটির অসংখ্য মানুষ। আন্দোলনকারীরা রাজার ক্ষমতা হ্রাস এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

জানা যায়, বর্তমান রাজা ভাজিরালংকর্ন ২০১৬ সাল থেকেই দেশটির ক্ষমতায় আছেন। রাজা ভাজিরালংকর্নের অধিকাংশ সময়ই কাটে জার্মানিতে। কেন তিনি সেখানে দীর্ঘ সময় কাটান তার কোনো ব্যাখ্যা কারও জানা নেই। যদিও পাপারাজ্জিরা ইতোমধ্যে জার্মানিতে থাই রাজার বিলাসবহুল জীবন যাপনের কিছু ছবি প্রকাশ করতে সক্ষম হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ