আন্তর্জাতিক

বিক্ষোভে উদ্বিগ্ন থাই প্রধানমন্ত্রী আলোচনায় বসতে রাজি

বিক্ষোভে উদ্বিগ্ন থাই প্রধানমন্ত্রী আলোচনায় বসতে রাজি
বিক্ষোভে উদ্বিগ্ন থাই প্রধানমন্ত্রী আলোচনায় বসতে রাজি

থাইল্যান্ডে জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্যাংককের রাস্তায় রবিবার চতুর্থ দিনের মতো বিক্ষোভকারীরা জড়ো হন। এই বিক্ষোভে উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওঁচা। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে চান বলে জানিয়েছেন। খবর রয়টার্সের

প্রায় তিন মাস ধরে চলা বিক্ষোভে অনেক বিক্ষোভকারী এবং নেতা গ্রেফতার হলেও দমে যাননি বেশিরভাগ তরুণ বিক্ষোভকারী। তারা গতকাল রাজধানীর মেট্রো রেলও বন্ধ করে দিয়েছেন। পুলিশ বিক্ষোভ দমনে গরম পানি নিক্ষেপ করেছে। বৃষ্টির মধ্যে রঙিন ছাতা নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা বলছেন, ‘আমাদের বন্ধুদের মুক্তি দাও’। অনেকে নেতাদের বন্দি অবস্থার ছবিও এঁকেছেন।

এক মানবাধিকার আইনজীবী জানিয়েছেন, ১৩ অক্টোবর থেকে অন্তত ৮০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ২৭ জন এখনো বন্দি। যদিও পুলিশ গ্রেফতারের সংখ্যা জানায়নি। প্রধানমন্ত্রী প্রায়ুথের মুখপাত্র বুরাপাচাইস্রি জানান, বিক্ষোভ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। তার ধারণা সমস্যা সৃষ্টিকারীরা বিক্ষোভকে সহিংসতার দিকে নিয়ে যেতে পারেন।

ইতিমধ্যে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাই বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে চান প্রধানমন্ত্রী। তবে তিনি কার সঙ্গে আলোচনা করবেন সেই বিষয়টি জানাননি। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী প্রায়ুথের পদত্যাগ এবং রাজার ক্ষমতা কাটছাটের দাবি জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ