আন্তর্জাতিক

ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনাসদস্যের মৃত্যু, নিখোঁজ আরো ৮

ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনাসদস্যের মৃত্যু, নিখোঁজ আরো ৮
ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনাসদস্যের মৃত্যু, নিখোঁজ আরো ৮

ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরো আট সেনাসদস্য। গতকাল রোববার ভোররাতে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ কোয়াং ট্রিতে এ ভূমিধস হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি পাথর আর মাটির নিচে চাপা পড়ে পুরো সেনাক্যাম্পটি। ভূমিধসের পর আটজন জীবিত অবস্থায় বেরিয়ে যেতে পারলেও অনেকে মাটির নিচে চাপা পড়েন। এরই মধ্যে উদ্ধারকারীরা মাটি খুঁড়ে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছেন।

গত বৃহস্পতিবারও পার্শ্ববর্তী থুয়া থিয়েন হুউ প্রদেশে ভূমিধসে ১৩ জনের মৃত্যু হয়, যাঁদের অধিকাংশই ছিলেন সেনাসদস্য। চলতি মাসের শুরু থেকে ভারি বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। বৃষ্টি ও বন্যার কারণে দেশটির পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটছে।

এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টি ও বন্যা আরো বাড়তে পারে বলে ভিয়েতনামের আবহাওয়া অফিস জানিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ