আন্তর্জাতিক

চীনকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভারতের যৌথ নৌ মহড়া

চীনকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভারতের যৌথ নৌ মহড়া
চীনকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভারতের যৌথ নৌ মহড়া

মালাবার নৌ মহড়ায় যুক্তরাষ্ট্র, জাপান, ভারতের সঙ্গে এবার যোগ দিতে চলেছে অস্ট্রেলিয়া। সোমবার ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়াকে।

জানা গেছে, নভেম্বরের শেষ দিকে, ভারত, আমেরিকা এবং জাপানের সঙ্গে বঙ্গোপসাগরে ও আরব সাগরে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে। অর্থাৎ পুরো ‘কোয়াড’ বা ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ’—এর অংশ গ্রহণ হবে এই মহড়া।

এই মহড়াটি এমন সময় অনুষ্ঠিত হবে যখন চীন এবং অস্ট্রেলিয়া কূটনৈতিক বিরোধ চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে বিরোধ রয়েছে চীনের। সেই সঙ্গে ভারতের সঙ্গে সীমান্ত নিয়েও চীনের দ্বন্দ্ব চলছে।

এশিয়াজুড়ে চীনের আগ্রাসন রুখতে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’ নামে একটি জোট গড়ে তুলে ভারত। আর সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব স্টিফেন বিয়েগুন চার দেশের এই জোটকে ‘ন্যাটো’র সঙ্গে তুলনা করেছিলেন। স্টিফেন বিয়েগুন বলেন , দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন বাড়ছে। বিভিন্ন প্রতিবেশী দেশের সীমান্তেও বেইজিং আক্রমণাত্মক মনোভাব নিয়েছে। তা রুখতে এই জোট কার্যকর ভূমিকা নিতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ