আন্তর্জাতিক

গুগলের বিরুদ্ধে মামলা করলো ট্রাম্প প্রশাসন

গুগলের বিরুদ্ধে মামলা করলো ট্রাম্প প্রশাসন
গুগলের বিরুদ্ধে মামলা করলো ট্রাম্প প্রশাসন

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার।

আস্থা ভঙ্গের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই মামলা করা হয় বলে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এমন অভিযোগে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় মামলা বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।

বিবিসি বলছে, গুগলের মতো এত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত কয়েক বছরের মধ্যে মার্কিন সরকারের পক্ষ থেকে এমন মামলা করা হয়নি। এক বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর এই মামলা করলো মার্কিন প্রশাসন।

অভিযোগে বলা হয়েছে, গুগল বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে এবং নিজের প্রাধান্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।

গুগল বলছে, এই মামলা ‘অত্যন্ত ত্রুটিযুক্ত’। মানুষ গুগল ব্যবহার করছে কারণ তারা এটা পছন্দ করছে। এমন তো নয় যে, বিকল্প না পেয়ে বা তাদের গুগল ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ