আন্তর্জাতিক

চীনা ২ প্রযুক্তি কোম্পানিকে নিষিদ্ধ করলো সুইডেন

চীনা ২ প্রযুক্তি কোম্পানিকে নিষিদ্ধ করলো সুইডেন
চীনা ২ প্রযুক্তি কোম্পানিকে নিষিদ্ধ করলো সুইডেন

চীনা কোম্পানি হুয়াওয়ে এবং জেডটিই'র পণ্য ব্যবহারকারী কোনো প্রতিষ্ঠান ৫জি'র তরঙ্গ নিলামে অংশ নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সুইডেন। মঙ্গলবার সুইডিশ পোস্ট এন্ড টেলিকম কর্তৃপক্ষ এমনটি জানায়।

জানা গেছে, আগামী মাসে সুইডেন ৫জি'র তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে। সুইডেনের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশটির নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চীনা দুই কোম্পানিকে নিষিদ্ধ করা হয়েছে।

পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়ের অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার কথা বলে ইতিমধ্যে চীনা প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করেছে দেশটি। ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রাংশের ব্যবহার বন্ধ করতে মিত্র দেশগুলোকেও আহ্বান জানিয়ে আসছে তারা। তাদের এই আহ্বানে সাড়া দিয়ে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও তাইওয়ান ইতিমধ্যে হুয়াওয়েকে নিষিদ্ধ করেছে।

৫জি চালুতে করতে ইতোমধ্যে ফ্রান্স, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, রাশিয়া ও মালয়েশিয়ায় অনুমতি পেয়েছে হুয়াওয়ে। সারা বিশ্বের ৫১টি বাণিজ্যিক ৫জি নেটওয়ার্কের ৩৫টিতেই হুয়াওয়ের উপস্থিতি রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ