আন্তর্জাতিক

অক্সফোর্ড টিকার ট্রায়াল গ্রুপে থাকা স্বেচ্ছাসেবকের মৃত্যু

অক্সফোর্ড টিকার ট্রায়াল গ্রুপে থাকা স্বেচ্ছাসেবকের মৃত্যু
অক্সফোর্ড টিকার ট্রায়াল গ্রুপে থাকা স্বেচ্ছাসেবকের মৃত্যু

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা করোনাভাইরাসের একটি টিকার ট্রায়াল গ্রুপে থাকা একজন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, ব্রাজিলে ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও ট্রায়াল অব্যাহত থাকবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বুধবার জানিয়েছে, ওই স্বেচ্ছাসেবক কন্ট্রোল গ্রুপে ছিলেন এবং তাকে টিকা দেয়া হয়নি। তারা বলছে, স্বাধীন একটি পর্যালোচনায় দেখা গেছে যে- নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ নেই।

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, ব্রাজিলে এই ঘটনার সতর্ক মূল্যায়নের পর দেখা গেছে ক্লিনিক্যাল ট্রায়ালে সুরক্ষার বিষয়ে কোনও উদ্বেগ নেই। এছাড়া ব্রাজিলের নিয়ন্ত্রকের পাশাপাশি স্বাধীন একটি পর্যালোচনায়ও ট্রায়াল চালিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে।

করোনার সম্ভাব্য এই টিকাটির লাইসেন্স নিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। এদিকে পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, টিকা নেয়া কোনও স্বেচ্ছাসেবকের মৃত্যু হলে ব্রাজিলে এই টিকার ট্রায়াল স্থগিত করা হতো।

অন্যদিকে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ অ্যানভিসা জানিয়েছে, স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও সম্ভাব্য টিকার পরীক্ষা চলবে। ট্রায়ালে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত গোপনীয়তার কারণে স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।

তবে ফেডারেল ইউনিভার্সিটি অব সাও পাওলো জানিয়েছে, মৃত ব্যক্তি ব্রাজিলিয়ান। তবে তিনি ব্রাজিলের কোন অংশের বাসিন্দা, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খোলসা করে কিছু বলা হয়নি। অক্সফোর্ডের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাতে সাহায্য করছে বিশ্ববিদ্যালয়টি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ