আন্তর্জাতিক

এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা কথা জানাল তুরস্ক

এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা কথা জানাল তুরস্ক
এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা কথা জানাল তুরস্ক

মার্কিন হুশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে কেনা এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে তুরস্ক।

দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তাদের সেনাবাহিনী। খবর আরব নিউজের।

আড়াই বিলিয়ন ডলারে কেনা ওই রুশ সমারাস্ত্রটি গত শুক্রবার পরীক্ষার সময় উপকূলীয় শহর সিনোপ থেকে একটি ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উড়ে যেতে দেখা যায়।

চলতি সপ্তাহে এই ব্যবস্থা পরীক্ষা চালানোর কথা ছিল দেশটির। এর আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগরের ওই এলাকায় নৌযান ও বিমান চলাচলে সতর্কতা জারি করে তুরস্ক।

এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এস-৪০০ পরীক্ষার বিষয়টি অস্বীকার বা স্বীকার কিছুই করবে না।

এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র চায় না যে, তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করুক।

দেশটির অভিযোগ, এর ফলে নেটোর প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বেহাত হতে পারে। গত বছর তুরস্কের কাছে এফ-৩৫ জেট বিক্রি স্থগিত করে ওয়াশিংটন। এছাড়া দেশটির ওপর অবরোধ আরোপেরও হুমকি দেয় যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ