আন্তর্জাতিক

ভারত একটি নোংরা দেশ: ডোনাল্ড ট্রাম্প

ভারত একটি নোংরা দেশ: ডোনাল্ড ট্রাম্প
ভারত একটি নোংরা দেশ: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি ভারতের বন্ধু্। ভারত সফরে তার জন্য এলাহি আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এসবই যেন এখন তুচ্ছ। দেশে ফিরে সুযোগ পেলেই তিনি ভারতের বদনাম করেন। এবার তিনি ভারতকে সরাসরি নোংরা দেশ বলে উল্লেখ করলেন।

হিন্দুস্থান টাইমস বলছে, ভারতের বায়ু দূষণ প্রসঙ্গে এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের সঙ্গে বিতর্কের সময় এই কথা বলেন ট্রাম্প।

সারা বিশ্বজুড়ে যে পরিবেশের বিপর্যয় ঘটছে সেই পরিপ্রেক্ষিতে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম তুলে নেয়া নিয়ে এ বিতর্ক চলছিলো।

এসময় ট্রাম্প বলেন, চীনের হাল দেখুন। কি রকম নোংরা একটি দেশ। রাশিয়া বা ভারতের অবস্থা দেখুন, কি নোংরা! বাতাস মারাত্মক দূষণগ্রস্ত’।

মার্কিন প্রেসিডেন্ট প্যারিস পরিবেশ চুক্তি নিয়ে বলেন, পরিবেশ চুক্তি মানলে সব লাটে উঠে যেত, মারাত্মক ক্ষতি হত আমেরিকার, সহস্র ডলার ব্যয় হত।

ট্রাম্পের মূল বক্তব্য হচ্ছে যে, দূষণ বেশি ছড়াচ্ছে ভারত ও চীন। কিন্তু তাদেরকে তেমনভাবে কলকারখানা বন্ধ করতে বলা হচ্ছে না। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি পদক্ষেপ নিতে বলা হয়েছে পরিবেশ রক্ষার জন্য।

এই কথা অতীতেও বলেছেন ট্রাম্প। সেসময় ভারতের পক্ষ থেকে তার বিরুদ্ধে পাল্টা যুক্তি দেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ