আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে-তে অভিযোগপত্র দিলো গাম্বিয়া

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে-তে অভিযোগপত্র দিলো গাম্বিয়া
মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে-তে অভিযোগপত্র দিলো গাম্বিয়া

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে অনুস্থানিক অভিযোগ পত্র জমা দিয়েছে গাম্বিয়া। শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে তথ্য-প্রমাণসহ ৫ শত পৃষ্ঠার একটি স্মারক জমা দেয় আফ্রিকার দেশটি।

এছাড়াও এই অভিযোগ পত্রের সাথে অতিরিক্ত আরও পাঁচ হাজার পৃষ্ঠার সহায়ক তথ্য-উপাত্ত জমা দেয় গাম্বিয়া। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমার সরকার কীভাবে দায়ী এ সকল নথিপত্রে তা তুলে ধরা হয়।

এদিকে গাম্বিয়ার দায়ের করা মামলাকে সমর্থন করে আবেদন পেশ করবে নেদারল্যান্ডস এবং কানাডাও। গত বছরের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। প্রাথমিক শুনানির পর এ বছরের জানুয়ারিতে, রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরিভিত্তিতে চার দফা অন্তর্বর্তী পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দেন এই আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ