আন্তর্জাতিক

ক্যামেরুনে স্কুলে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা

ক্যামেরুনে স্কুলে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা
ক্যামেরুনে স্কুলে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের কুম্বা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ছয় শিশুকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে পড়ে আরও বেশ কয়েকজন শিশু আহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

বেসামরিক পোশাকে শনিবার দুপুরে এক ব্যক্তি মোটরসাইকেলে করে কুম্বা শহরে আসেন। এর সপর সরাসরি সেখানকার একটি বিদ্যালয়ে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে।

এতে অন্তত ছয় শিশু নিহত হয় এবং গুরুতর জখম হয় অন্তত ৮ শিশু। এ সময় বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর সময় আরও কয়েকজন শিশু আহত হয়।

বন্দুকধারীর হামলায় নিহতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় আহত আরও আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

ওই এলাকায় ২০১৭ সাল থেকে দ্বন্দ্ব-সংঘাতের কারণে শতাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ