আন্তর্জাতিক

আফগান বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা নিহত

আফগান বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা নিহত
আফগান বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা নিহত

আফগানিস্তানের গজনি প্রদেশে আফগান বিশেষ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন আল কায়েদার শীর্ষ নেতা আবু মুহসিন আল মাসরি। শনিবার রাতে এক টুইটে এমনটি জানিয়েছে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) ।

নিহত আবু মুহসিন আল মাসরি মিশরের নাগরিক। তিনি হুসাম আব্দ আল রউফ নামও ব্যবহার করতেন। ধারণা করা হয়, আল মাসরি আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই'র মোস্ট ওয়ান্টেড তালিকাতেও আল মাসরির নাম ছিলো।

আফগানিস্তানে এখন ২০০ জনেরও কম আল কায়েদা জঙ্গি তৎপর আছে বলে গত মাসে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ