আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধ বিরতিতে আর্মেনিয়া ও আজারবাইজান

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধ বিরতিতে আর্মেনিয়া ও আজারবাইজান
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধ বিরতিতে আর্মেনিয়া ও আজারবাইজান

নতুন যুদ্ধ বিরতি ঘোষণা করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। স্থানীয় সময় সোমবার সকাল ৮ থেকে এই বিরতি কার্যকর হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বিরতির মধ্যস্থতা করছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং আর্মেনিয়া ও আজারবাইজানের সরকার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

শনিবার মার্কিন পররাষ্ট্র সচিব স্টিফেন বিয়েগুন আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই নতুন যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। আগামি ২৯ অক্টোবর আবার তারা নাগোর্নো-কারাবাখ ইস্যু নিয়ে আবার বৈঠক করবে।

এর আগে দুইবার যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে লিপ্ত হওয়া আর্মেনিয়া-আজারবাইজান। দু’বারই একে অপরকে দোষারোপ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এবার তারা নতুন করে মানবিক যুদ্ধ বিরতিতে গেল। আর্মেনিয়া দাবি করছে যুদ্ধে তাদের ৯৭৪ জন সেনাসদস্য নিহত হয়েছে। অপর দিকে যুদ্ধে ৬৫ জন সাধারণ নাগরিক নিহত হলেও কতজন সেনা মারা গেছে তা প্রকাশ করছে না আজারবাইজান।

২৭ সেপ্টেম্বর থেকে নাগোর্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ শুরু করে আজারবাইজান ও আর্মেনিয়া।

আন্তর্জাতিকভাবে নাগোর্নো-কারাবাখ অঞ্চলের মালিকানা আজারবাইজানের। কিন্তু বহু বছর ধরে সেটি আর্মেনিয়া শাসন করে আসছে। ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চলা যুদ্ধে দুই দেশের ৩০ হাজার মানুষ মারা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ