আন্তর্জাতিক

করোনায় ২ লাখ ৩১ হাজার মার্কিনির মৃত্যু

করোনায় ২ লাখ ৩১ হাজার মার্কিনির মৃত্যু
করোনায় ২ লাখ ৩১ হাজার মার্কিনির মৃত্যু

কমবেশি অনেক দেশেই করোনা পরিস্থিতির উন্নতি হলেও এখন পর্যন্ত বিপরীত চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে গত একদিনেও মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৫২৯টি প্রাণ। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। তবে আগের তুলনায় বেড়েছে সুস্থতা।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৮৯ লাখ ৬২ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫২৯ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৩১ হাজার ৪৫ জনে ঠেকেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬১ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা বেড়ে ৫৮ লাখ ৩৪ হাজার ছুঁই ছুঁই।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২০ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ১১৮ জনের। ক্যালিফোর্নিয়ায়ও আজ সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ১২ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪শ’ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ৮২ হাজারের বেশি। ইতোমধ্যে সেখানে ১৬ হাজার ৪৫৭ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ সাড়ে ৩৩ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৫৮০ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ৮৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৭৯২ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৮২৭ জনের।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ৩৯ হাজার ছুঁতে চলেছে। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৮৭৫ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৪২২ জনের।

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, , লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ