আন্তর্জাতিক

মার্কিন বিচারপতি হিসেবে শপথ নিলেন অ্যামি কনি ব্যারেট

মার্কিন বিচারপতি হিসেবে শপথ নিলেন অ্যামি কনি ব্যারেট
মার্কিন বিচারপতি হিসেবে শপথ নিলেন অ্যামি কনি ব্যারেট

মার্কিন নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের তৃতীয় নারী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন অ্যামি কনি ব্যারেট।

সোমবার রাতে মার্কিন সেনেটের ৫২-৪৮ ভোটে এগিয়ে সুপ্রিম কোর্টের বিচারক পদে অ্যামি কনি ব্যারেট প্রয়াত বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যামি কনি ব্যারেটের নিয়োগ এর মাধ্যমে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারক প্যানেলে রক্ষণশীলরা ৬-৩ এ এগিয়ে গেল।

৪৮ বছর বয়সী অ্যামি হলেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট ক্যাভানোকে বিচারক হিসেবে নিয়োগ দেন ট্রাম্প।

‘অ্যমি কনি ব্যারেট’ ধর্মীয় রক্ষণশীলদের একজন পছন্দনীয় ব্যক্তিত্ব। হোয়াইট হাউস রোজ গার্ডেনে এক বক্তব্যে ট্রাম্প তাকে ‘অসামান্য কৃতিত্বের একজন নারী’ হিসেবে উল্লেখ করেন করেছিলেন।

এই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সিনেটে এই মনোনয়ন নিশ্চিত করা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছিল। অবশেষে বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন অ্যামি কনি।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকরা আমৃত্যু এ পদে থাকার সুযোগ পান। তাদের সিদ্ধান্ত কয়েক দশক পর্যন্ত অস্ত্র নীতিমালা, ভোটাধিকার থেকে শুরু করে গর্ভপাত পর্যন্ত সবগুলো সর্বজনীন নীতিকে আকার দিতে পারে।

ডেমোক্র্যাটরাসহ নাগরিক অধিকার নিয়ে সোচ্চার যুক্তরাষ্ট্রের উদারনৈতিক গোষ্ঠীগুলো ব্যারেটের এ নিয়োগ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন।

ইন্ডিয়ানার নটরডেম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে স্নাতক শেষ করার পরে তিনি প্রয়াত বিচারপতি আন্তোনিন স্কালিয়ার ক্লার্ক হিসেবে কাজ করেন।

২০১৭ সালে তাকে শিকাগো ভিত্তিক সপ্তম সার্কিট কোর্ট অব আপিল বেঞ্চে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

গত ১৮ সেপ্টম্বরে ওয়াশিংটন ডিসিতে ৮৭ বছর বয়সে বিচারপতি গিন্সবার্গ মারা যান। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতি ছিলেন তিনি। সুপ্রিম কোটে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতিও ছিলেন গিন্সবার্গ।

তার মৃত্যুতে সর্বোচ্চ আদালতের খালি হওয়া বিচারপতির আসন পূরণ নিয়ে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের রাজনৈতিক বিরোধ দেখা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ