আন্তর্জাতিক

করোনার নতুন ধাক্কা: ফ্রান্সে একদিনেই আক্রান্ত ৫২ হাজার

করোনার নতুন ধাক্কা: ফ্রান্সে একদিনেই আক্রান্ত ৫২ হাজার
করোনার নতুন ধাক্কা: ফ্রান্সে একদিনেই আক্রান্ত ৫২ হাজার

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় মারাত্মক প্রভাব পড়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। দেশটিতে ভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। ওয়ার্ল্ডোমিটার বলছে, গত একদিনে ফ্রান্সে ৫২ হাজার ১০ জন মহামারিতে আক্রান্ত হয়েছে, যা গত একদিনে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং মহামারির পর থেকে এটি প্রথম ঘটনা।

ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত একদিনে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১১৬ জন।

এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৫০৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৬১ জনের।

এর মধ্যদিয়ে ফ্রান্স বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছে। তার ওপরে আছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া। আর ইউরোপীয় দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

করোনার প্রথম ধাক্কার সময় ফ্রান্সে পরীক্ষার মধ্যে করোনা আক্রান্তের হার ছিলো ৪ দশমিক ৫ শতাংশ। কিন্তু দ্বিতীয় ধাক্কায় তা দাঁড়িয়েছে ১৭ শতাংশে।

ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এরই মধ্যে দেশের বিভিন্ন শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

গত একদিনে ইউরোপের দেশগুলোতে মোট করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ১ হাজার ২১৩ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩২০ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ