আন্তর্জাতিক

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ব্যঙ্গচিত্র ভাইরাল

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ব্যঙ্গচিত্র ভাইরাল
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ব্যঙ্গচিত্র ভাইরাল

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিরূপ মন্তব্যের জেরে মুসলিম দেশগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে। ফরাসি সাময়িকী শার্লি হেবদোর ব্যঙ্গচিত্র নিয়ে বেফাঁস মন্তব্য করে সারা বিশ্বে নিন্দার পাত্র হয়েছেন ম্যাক্রোঁ।

বাংলাদেশ, ফিলিস্তিন, ইরাক, লিবিয়াসহ বিভিন্ন দেশে ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এরই মধ্যেই ম্যাক্রোঁর একটি ব্যঙ্গচিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ব্যঙ্গচিত্রটি শেয়ার করছেন ফেসবুকে।

ম্যাক্রোঁর সেই ব্যঙ্গচিত্রটি নিয়ে খবরও প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, ব্যঙ্গচিত্রটি এঁকেছেন মৌরিতানিয়ার এক শিল্পী। তার নাম খালিদ ওলেদ মাওলা ইদরিস। সেই ব্যঙ্গচিত্র আঁকার জেরে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশটির ফরাসি দূতাবাস।

তবে ফেসবুকে খালেদ বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন। ফেসবুকে খালেদ লিখেছেন, তাঁর চুক্তি বাতিল হওয়ার সঙ্গে ফরাসি দূতাবাসের কোনো সম্পর্ক নেই। মৌরিতানিয়ায় ফরাসি একটি কোম্পানির হয়ে তিনি কাজ করতেন। তবে ম্যাক্রোঁর মন্তব্যে সারা বিশ্বে যে ঝড় উঠেছে তাতে ওই কোম্পানির কার্যক্রম স্থগিত রয়েছে। কারণ ফরাসি প্রেসিডেন্ট বিশ্বব্যাপী যে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছেন তাতে সহিংসতার আশঙ্কা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ