আন্তর্জাতিক

কাশ্মীরে বিজেপির ৩ যুব নেতাকে গুলি করে হত্যা

কাশ্মীরে বিজেপির ৩ যুব নেতাকে গুলি করে হত্যা
কাশ্মীরে বিজেপির ৩ যুব নেতাকে গুলি করে হত্যা

ভারতের জম্মু ও কাশ্মীরে বিজেপি যুব মোর্চার তিন নেতাকে গুলি করে হত্যা অজ্ঞাত সন্ত্রাসীরা। স্থানীয় পুলিশ এটিকে জঙ্গি হামলা বলছে।

বৃহস্পতিবার রাত ৮টায় কুলগ্রাম জেলার ওয়াইকে পোরা এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার খুনের নিন্দা জানিয়ে টুইটারে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

পুলিশ বলছে, জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইতু, সংগঠনের জেলা কর্মসমিতির সদস্য উমর রশিদ বেগ এবং স্থানীয় নেতা উমর রমজান হজাম। তিন জনেই ওয়াইকে পোরা এলাকার বাসিন্দা।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি (কাশ্মীর রেঞ্জ) বিজয় কুমার বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার মদতে উপত্যকায় গড়ে ওঠা নয়া জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ (টিআরএফ) কুলগামে বিজেপির তিন যুব নেতাকে খুন করেছে।’

আনন্দবাজার জানায়, হামলার সময় বিজেপির তিন যুব নেতা একটি গাড়িতে যাচ্ছিলেন। সে সময় জঙ্গিরা গাড়ি লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালায়। স্থানীয় গ্রামবাসীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তিন জনকেই ‘মৃত’ ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। / চ্যা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ