আন্তর্জাতিক

চীনকে ঠেকাতে বঙ্গোপসাগরে চার শক্তিধর রাষ্ট্রের নৌমহড়া শুরু

চীনকে ঠেকাতে বঙ্গোপসাগরে চার শক্তিধর রাষ্ট্রের নৌমহড়া শুরু
চীনকে ঠেকাতে বঙ্গোপসাগরে চার শক্তিধর রাষ্ট্রের নৌমহড়া শুরু

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতের সঙ্গে মালাবার নৌ মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া।

মঙ্গলবার থেকে প্রথম ধাপের এ সামরিক নৌমহড়াটি ভারতীয় উপকূল আরব সাগর ও বঙ্গপোসাগর উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

দুই ধাপে অনুষ্ঠিতব্য মালাবার নৌমহড়ার প্রথম ধাপ বিশাখাপত্তম উপকূলে ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে।

এ মহড়ায় যোগ দেবে মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ ইউএসএস জন এস ম্যাককেইন, অস্ট্রেলিয়ার এইচএমএএস বালারাতসহ এমএইচ-৬০ হেলিকপ্টার এবং জাপানের জেএমএসডিএফ’র ওনামি (ডেস্ট্রয়ার)।

ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল ‘অবাধ ও স্বাধীন’ রাখার উপায় খোঁজার যুক্তি দেখিয়ে ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ‘কোয়াড’ নামে সংলাপের সূচনা হয়েছিল।  দশ বছর পর ‘কোয়াড সংলাপ’ ২০১৭ সাল থেকে নতুন করে জীবন ফিরে পায়।

অক্টোবরের শুরুতে টোকিওতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ আলোচনাসভায় যোগ দেন। সেখানেই অস্ট্রেলিয়াকে মালাবার নৌ মহড়ার অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ ওঠে। ভারতসহ বাকি দেশগুলো এতে সম্মতি দেয়। এরপর করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমেই সে সব নিয়ে আলোচনা চলছিল। অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তির পর অক্টোবরের শেষ দিকে নয়াদিল্লির আলোচনাসভায় বিষয়টি চূড়ান্ত হয়।

এই মহড়াটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন চীন ও অস্ট্রেলিয়া কূটনৈতিক বিরোধ চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে বিরোধ রয়েছে চীনের। সেই সঙ্গে ভারতের সঙ্গে সীমান্ত নিয়েও চীনের দ্বন্দ্ব চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ