আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ৬ রাজ্যে ভোট গ্রহণ শেষ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ৬ রাজ্যে ভোট গ্রহণ শেষ
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ৬ রাজ্যে ভোট গ্রহণ শেষ

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট শেষ হওয়া রাজ্যগুলো হলো- জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এই ছয় রাজ্যের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৬০।

এর মধ্যে বিশেষ করে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলের দিকে বিশ্লেষকরা বিশেষ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন– কারণ এটি একটি ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’, যেখানে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

জর্জিয়ার ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬। আজ সবার আগে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেনটাকি অঙ্গরাজ্যের কিছু কিছু অংশে। কেনটাকি অঙ্গরাজ্যের ওই অংশগুলোতে সন্ধ্যার দিকেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছিল কেন্দ্রগুলোতে। আর ইন্ডিয়ানা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নিজ রাজ্য। দুটিই ঐতিহ্যগতভাবে রিপাবলিকান অঙ্গরাজ্য এবং এ’দুটিতেই ট্রাম্প জিতবেন বলে মনে করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ