আন্তর্জাতিক

১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবার

১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবার
১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবার

ষোল কোটির বেশি ভোটার এবার ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, গত একশ বিশ বছরের মধ্যে যা সর্বোচ্চ। ইউএস ইলেকশন প্রজেক্ট বলছে, এবারে ভোটের হার ৬৬.৯ শতাংশ- যা ১৯০০ সালের পর থেকে সর্বোচ্চ।

সে বছর রিপাবলিকান প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী উইলিয়াম জেনিংস ব্রায়ানকে হারিয়েছিলেন যাতে ভোটের হার ছিলো ৭৩ দশমিক ৭ শতাংশ।

তবে এবারের মতো নয়, বরং পরিষ্কার ফল এসেছিলো সেবার।

টুইটে ইউএস ইলেকশন প্রজেক্ট-এর প্রতিষ্ঠাতা প্রফেসর মাইকেল ম্যাকডোনাল্ড লিখেছেন, “২০২০ সালের নির্বাচনই ১২০ বছরের মধ্যে বেশি ভোট পড়েছে, এখনো যথেষ্ট সংখ্যক ব্যালট গণনার অপেক্ষায় আছে। আমি আগামী সপ্তাহগুলোতে আমরা এসব তথ্য পরিমার্জন করবো”।

এ বছর নির্বাচন পর্যবেক্ষকরা বড় ভোটদান দেখেছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। প্রায় দশ কোটিরও বেশি মানুষ করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগাম ভোট দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ