আন্তর্জাতিক

মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

মরিশাসে বাস দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পোর্ট লুইসে বাসে করে কোম্পনিতে যাওয়ার সময় হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও আটজন আহত হয়েছেন।

নিহতরা হলেন-ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা এবং আবদুর রাজ্জাক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রোজিনা আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত রেজিনা আহমেদ জানান, প্রায় ৫০ জন বাংলাদেশি শ্রমিক নিয়ে বাসটি কোম্পানি কার্যালয়ের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই তিনজন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। ১০ জনের মতো প্রাথমিক চিকিৎসা নিয়ে ডরমিটরিতে ফেরত গেছেন এবং বাকিরা অক্ষত আছেন।

রাষ্ট্রদূত জানান, তিনি হাসাপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া মরিশাসের শ্রম মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে। বৈঠকে সরকারের একাধিক কর্মকর্তার পাশাপাশি সংশ্নিষ্ট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন তাদের প্রধান দায়িত্ব হচ্ছে মরদেহগুলো দেশে ফেরত পাঠানো। একই সঙ্গে মৃতদের ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। মরিশাসে প্রায় ২৫ হাজার বাংলাদেশি কাজ করেন। সে দেশে এ ধরনের দুর্ঘটনা বিরল বলেও জানান রাষ্ট্রদূত। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ