আন্তর্জাতিক

বাইডেনের বাড়ির ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ

বাইডেনের বাড়ির ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ
বাইডেনের বাড়ির ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ

মার্কিন নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সর্বশেষ ফল অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন। সর্বশেষ গুরুত্বপূর্ণ পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যেও ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে রয়েছেন।

বাইডেনের জয়ের পাল্লা ভারী হওয়ায় মার্কিন প্রশাসনও ইতোমধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।  তারা ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের বাড়ি ও আশপাশের এলাকা ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করেছে। ন্যাশনাল ডিফেন্স এয়ার স্পেস চিহ্নিত করে জো বাইডেনের বাড়ির এলাকায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।

গত বুধবার থেকে চালু করা এই ‘নো ফ্লাই জোন’ নির্দেশনা এক সপ্তাহের জন্য কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। জো বাইডেনের বাড়ির কাছে চেইজ সেন্টার এলাকাকে ‘নো ফ্লাই জোন’ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

জো বাইডেন বিজয়ী হলে আনুষ্ঠানিকভাবে এই চেইজ সেন্টার থেকেই বিজয় ভাষণ দেবেন বলে ধারনা করা হচ্ছে।

প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ