আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রতিদিনের হিসাবে ১ লাখ ২০ হাজারের বেশি করোনা আক্রান্তের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে প্রতিদিনের হিসাবে ১ লাখ ২০ হাজারের বেশি করোনা আক্রান্তের নতুন রেকর্ড
যুক্তরাষ্ট্রে প্রতিদিনের হিসাবে ১ লাখ ২০ হাজারের বেশি করোনা আক্রান্তের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এক দিনের আক্রান্তের হিসাবে এটি আগের দিনের রেকর্ড ভেঙ্গে আরেকটি নতুন রেকর্ড গড়লো। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

আমেরিকার জনগণ তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার দু’দিন পর বাল্টিমোর ভিত্তিক এ প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ১ লাখ ২৩ হাজার ৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ সময়ের মধ্যে এ ভাইরাসে মারা গেছে ১ হাজার ২২৬ জন।

বুধবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৯৯ হাজার ৬৬০ জন। বৃহস্পতিবারের রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যার চেয়ে এ সংখ্যা ২৩ হাজার ৪২৫ জন কম।

খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ এবং মৃতের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে শীতকালীন ফ্লু মৌসুম আসন্ন হওয়ায় দেশটির কিছু রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে রোগীদের ক্রমাগত আগমন মোকাবেলায় তাদের সক্ষমতার ব্যাপারে ইতোমধ্যে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন।

এ মহামারি ভাইরাসের কারণে মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এবং দেশটিতে কোটি কোটি মানুষ চাকুরি হারিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ